একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মো'কাবি'লায় শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিতরূপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ১০:৫৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ১১:০০:৫২ অপরাহ্ন
নিজজ্ব প্রতিবেদক

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিতরূপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের উদ্যোগে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিতরূপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স

মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা এমপি বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, আল্লাহভীতি, মানবিকতা, দায়িত্বশীলতা ও চরিত্র গঠনের সমন্বিত শিক্ষা একটি আদর্শ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময়ের


পরিবর্তিত বাস্তবতায় নৈতিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে ইসলামী শিক্ষা ব্যবস্থার কার্যকর ভূমিকার বিষয়টি তিনি তুলে ধরেন। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে “মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে শিক্ষার ভূমিকা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করে ড. রাশিদাহ বলেন, তিনি শিক্ষাকে শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে না দেখে নৈতিকতা, মূল্যবোধ, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে আয়েশা সিদ্দিকা পারভীন বলেন, শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন কিংবা জীবিকা নির্বাহের মাধ্যম নয়; বরং একজন মানুষের চিন্তা, চরিত্র, নৈতিকতা ও দায়িত্ববোধ গঠনের প্রধান ভিত্তি। যে শিক্ষা মানুষের মধ্যে সত্য, ন্যায়, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তৈরি করে না, সে শিক্ষা সমাজ ও রাষ্ট্রের জন্য কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে না। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লায়লা মরিয়মের সঞ্চালনায় সেমিনারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর রেহানা সুলতানা বলেন, একটি সমাজের নৈতিক ভিত্তি শক্তিশালী করতে শিক্ষার কোনো বিকল্প নেই। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিয়া সুলতানা “জেন-জি প্রজন্মের শিক্ষা ব্যবস্থা: পরিবর্তিত বাস্তবতা এবং চ্যালেঞ্জ” শীর্ষক বিষয়ে বক্তব্য প্রযুক্তিনির্ভর পরিবর্তিত বাস্তবতায় নতুন প্রজন্মের শিক্ষার ধরন, তাদের প্রয়োজন ও চ্যালেঞ্জ এবং শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার বিভিন্ন দিক তুলে ধরেন। ড. ফেরদৌস আরা বকুল “নারী শিক্ষা ও নারীর অধিকার নিশ্চিত করতে প্রয়োজন নারীবান্ধব শিক্ষা” শীর্ষক আলোচনায় নারীর শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও নারীবান্ধব শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সেমিনারে বক্তারা আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়—নৈতিকতা, মানবিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উজ্জীবিত যোগ্য নাগরিক গড়ে তোলাই হওয়া উচিত শিক্ষাব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য। পরিবর্তিত সময় ও প্রজন্মের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নৈতিক, মানবিক ও মূল্যবোধসম্পন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাহবুবা খাতুন শরিফা, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও মানব সম্পদ উন্নয়ন বিভাগীয় সম্পাদিকা ডা.শিরিন আক্তার রুনা, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জান্নাতুল কারীম সুইটি, রাহেমা চৌধুরী বেবী, কানিজ ফাতেমা, ড. জান্নাত আরা শেলী, তানহা আজমী, নার্গিস খান, রাবেয়া খানম, সেলিনা পারভীন প্রমুখ নেতৃবৃন্দ। সেমিনারে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ব্যবস্থা সংষ্কারে ১৫ দফা প্রস্তাব উপস্থাপন করেন নারী নেত্রী জান্নাতুল কারীম সুইটি। বার্তা প্রেরক (তানহা আজমী) প্রচার ও মিডিয়া বিভাগ ঢাকা মহানগরী দক্ষিণ (মহিলা বিভাগ) বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]