জবির দ্বিতীয় গে'টের চা বিক্রেতা শিশু সা'দ্দাম নি'খোঁজ

আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ১০:২৪:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ১০:২৬:৩৫ পূর্বাহ্ন
জবি প্রতিবেদক


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটের সামনে চা-পান বিক্রি করা সাদ্দাম নামে ৮–১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নামাজ পড়তে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই সাদ্দাম নিখোঁজ। পরে পরিবারের সদস্যরা পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।


পরিবারের দাবি, একটি সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছেন, সাদ্দামকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের আশপাশে দেখা গেছে। এরপর বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ চালানো হলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ সাদ্দামের পরিচিতি: আনুমানিক বয়স ৮–১০ বছর, গায়ের রং ফর্সা ও শারীরিক হেংলা। সর্বশেষ তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের আশপাশে দেখা গেছে বলে জানিয়েছে পরিবার। সাদ্দামের পারিবারিক জীবনও দীর্ঘদিন ধরে নানা


সংকটে কাটছে। তার বাবা অনেক আগেই তাকে ও তার পরিবারকে ছেড়ে চলে গেছেন। মা ও প্রতিবন্ধী ভাইকে নিয়ে সংগ্রাম করে আসছে পরিবারটি। জীবিকার তাগিদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে চা-পান বিক্রি করত সাদ্দাম। এর আগে সাদ্দাম ও তার পরিবারের অসহায়ত্ব নিয়ে কালের কণ্ঠে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রনেতা তার পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেন। এরপর থেকেই দ্বিতীয় গেটের সামনে ছোট একটি দোকান করে চা-পান বিক্রি করছিল সাদ্দাম। সাদ্দামের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তার পরিবার। তার মা বলেন, “আমার এই সাদ্দাম ছাড়া কেউ নাই পৃথিবীতে।


ওরে না পাইলে আমার পৃথিবীটা শেষ হয়ে যাবে।” সাদ্দামের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। ছবিতে থাকা শিশুটিকে কেউ দেখে থাকলে দ্রুত তার পরিবার বা সংশ্লিষ্টদের জানানোর অনুরোধ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]