সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ ওমর ফারুক তালুকদার, ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় উথুরা, হবিরবাড়ি ও ডাকাতিয়া ইউনিয়নে তিনটি নতুন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ভালুকা অফিসের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নে শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু আনুষ্ঠানিকভাবে এ ভবন গুলোর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, ভালুকা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ ইকবাল হোসাইন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মজিবুর রহমান মজু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নতুন ভবন নির্মাণের ফলে উথুরা, হবিরবাড়ি ও ডাকাতিয়া ইউনিয়নের বাসিন্দাদের ভূমিসংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা গ্রহণ আরও সহজ হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “ভূমি অফিস মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবাকেন্দ্র।
ভালুকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজনের কথা বিবেচনা করে এখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবন নির্মাণ করা হচ্ছে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব হবে। জনগণের ভোগান্তি কমাতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আন্তরিকভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; সাধারণ মানুষ যেন এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালুকার মানুষের প্রয়োজনীয় উন্নয়নকাজগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নে কাজ করবেন বলে জানান তিনি।