মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধা'ক্কায় সাবেক প্রধান শিক্ষক নি'হত

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৯:০৩:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৯:৩০:২৪ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :


কুষ্টিয়ার মিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল লতিফ মালিথা (৬৫) নামের সাবেক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খয়েরপুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।


নিহত আব্দুল লতিফ মালিথা উপজেলার খয়েরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও খয়েরপুর এলাকার মৃত সাবান মালিথার ছেলে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ আদায়ের জন্য সাইকেলে করে মসজিদের দিকে যাচ্ছিলেন আব্দুল লতিফ মালিথা। খয়েরপুর বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]