ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন বাস টার্মিনাল এলাকায় অ'ভিযান চালিয়ে ৭৫০ গ্রাম অ'বৈধ মা'দকদ্রব্য হে'রোইন উ'দ্ধার করেছে র‍্যাব-৬, ঝি'নাইদহ ক্যাম্প

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৮:২৮:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৮:২৯:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প ১। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স* নীতিতে অনুপ্রাণিত হয়ে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ, অদ্য ২০:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাস


টার্মিনাল এর ভেতর মামুন কাউন্টার এর সামনে অপেক্ষমান দুইটি বাসের মধ্য খানে পরিত্যক্ত অবস্থায় একটি সবুজ রংয়ের স্কুলব্যাগ এর ভিতরে তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ২। উদ্ধারকৃত মাদকদ্রব্য হেরোইন উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ঝিনাইদহের কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী মূলে হস্তান্তর করা হয়েছে। ৩। স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২,


ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]