যুদ্ধ শুরুর পর প্রথমবার হরমুজ অতিক্রম করল প্রমোদতরী

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১১:০২:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১১:০২:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাহাজ ট্র্যাকিং সাইট মেরিনট্র্যাফিক জানিয়েছে, যাত্রীবিহীন একটি ক্রুজ লাইনার (প্রমোদতরী) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুদ্ধ শুরুর পর এটিই প্রথম যাত্রীবাহী জাহাজ যা এই প্রণালি পাড়ি দিল।

 
মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী ‘সেলেস্টিয়াল ডিসকভারি’ নামের জাহাজটি মার্চের শুরুতে দুবাইতে এসে পৌঁছায় এবং প্রায় ৪৭ দিন ধরে সেখানে নোঙর করা ছিল।


মেরিনট্র্যাফিক আরও জানায়, জাহাজটি শুক্রবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে ওমানের মাস্কাটের দিকে যাচ্ছে। আজ দিনের শেষে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]