ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন খন্দকার মোঃ আবুল কালাম আজাদ

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৮:০৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৮:০৫:৩৭ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা :

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খন্দকার মোঃ আবুল কালাম আজাদ ।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।

তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছেন। এলাকার উন্নয়ন,জনসেবা এবং সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয় তিনি নির্বাচনে অংশগ্রহনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে খন্দকার মোঃ আবুল কালাম আজাদ এর নির্বাচনী কার্যক্রমের একটি গুরুত্বপূর্ন ধাপ শুরু হলো। স্থানীয় এলাকাবাসীর প্রত্যাশা,আগামী দিনে ষোলনল ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যানে যোগ্য নেতৃত্ব গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]