উজিরপুরে কৃষকদলের পা'ল্টা'পা'ল্টি কমিটি ঘোষণা

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১০:৫৪:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালের উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে পৃথক দুটি আংশিক কমিটি ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নয় সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ওই কমিটিতে মো. ফায়জুল হক রাড়ীকে সভাপতি এবং মো. আনোয়ার হোসেন ঘরামীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন মল্লিক, সহ-সভাপতি মো. সালাম বেপারী, মো. মোস্তফা মিয়া ও আবুল হোসেন সরদার। সহ-সাধারণ সম্পাদক মো. মন্টু হাওলাদার,

সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হাওলাদার। এর আগে গত ১৪ নভেম্বর বরিশাল দক্ষিণ জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক এইচ এম মোহসিন আলম ও সদস্য সচিব শফিউল আলম সফরুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট আরেকটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মো. আক্তার হোসেন নয়নকে সভাপতি এবং মো. দিলদার হোসেন স্বপন মল্লিককে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. লাল মিয়া ও সাংগঠনিক সম্পাদক করা হয় মো. সবুজ সরদারকে। অপরদিকে শুধু কৃষকদল নয়, উজিরপুর উপজেলা শ্রমিক দলেরও একাধিক কমিটি রয়েছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে। একই উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর একাধিক কমিটি ঘোষণার বিষয়টি সাংগঠনিক সমন্বয় ও নেতৃত্ব নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। একই সংগঠনের দুটি পৃথক কমিটি ঘোষণার পর কোন কমিটি সাংগঠনিকভাবে কার্যকর থাকবে, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

এ বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। তবে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা ও এর সাংগঠনিক বৈধতার বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ ২৫-১১-২৬ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]