কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জের নোয়াপাড়া চৌরাস্তায় একটি দোকানের সামনে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর আগে ওই নারী কয়েক দিন ধরে এলাকাটিতে অবস্থান করছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া চৌরাস্তার মহাসিনের দোকানের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানা-পুলিশ। স্থানীয় দোকানি মহাসিন জানান, প্রায় তিন-চার দিন ধরে ওই নারী এলাকায় ছিলেন। কথাবার্তার একপর্যায়ে তিনি নিজের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার সাদারচর এলাকায় বলে জানিয়েছিলেন।
উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৭০ বছর। তাঁর শরীর ছিল রোগা-পাতলা এবং পরনে ছিল ময়লা কাপড়চোপড়। তবে তাঁর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য সিআইডির সহায়তা চাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।