রাজশাহী কলেজ প্রতিনিধি
রাজশাহী কলেজে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসের গণিত বিভাগের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে গণিত বিভাগের ৪০২ নম্বর কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ছাইফুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু আরাম-আয়েশে থাকলে হবে না, সবাইকে পরিশ্রম করতে হবে। সফলতার ১ শতাংশ ভাগ্যের ওপর, ২০ শতাংশ সম্মিলিত প্রচেষ্টা এবং ৭৯ শতাংশ পরিশ্রম ও মেধার ওপর নির্ভর করে। সবাই একসঙ্গে কাজ করলে সফলতা অর্জন সম্ভব। অধ্যক্ষের বক্তব্য উল্লেখ করে তিনি আরও বলেন, শুধু প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেই হবে না, সফলতা অর্জন করতে হবে।
কলেজে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমেও শিক্ষার্থীদের অংশগ্রহণ করা উচিত, যা তাদের ভবিষ্যৎ এগিয়ে নিতে সহায়তা করবে। বিশেষ অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী বলেন, সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন বিষয় হলো গণিত। যোগ-বিয়োগের মতো জীবনের প্রতিটি ক্ষেত্রেও কিছু গ্রহণ করতে হয়, আবার কিছু ত্যাগ করতে হয়। শিক্ষার্থীরা যদি বুঝতে পারে জীবনে কোন বিষয় গ্রহণ করতে হবে আর কোনটি বর্জন করতে হবে, তাহলে তারা কখনো জীবনে হারবে না। তিনি বলেন, প্রথম বা দ্বিতীয় হওয়ার নিশ্চয়তা দেওয়া যায় না। তবে সঠিক বিষয়গুলো গ্রহণ ও ভুল বিষয়গুলো বর্জন করতে পারলে জীবনে উন্নতি করা সম্ভব। পাশাপাশি নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি বন্ধুদেরও ভালো পথে চলতে উৎসাহিত করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের সবার জন্য শুভকামনা জানান। প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ
অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে যেভাবে পরিশ্রম করে পড়াশোনা করেছে, সেই পরিশ্রম ও স্বপ্ন তাদের ভবিষ্যৎ পরিবর্তনে ভূমিকা রাখবে। গণিত, বাংলা কিংবা দর্শন যে বিষয়েই পড়াশোনা করুক না কেন, জীবনে সফল হতে পরিশ্রমের বিকল্প নেই। তিনি আরও বলেন, আগামী ১৯ ডিসেম্বর কলেজের পুনর্মিলনী উপলক্ষে শিক্ষার্থীদের নানা আয়োজন, পরিকল্পনা ও আড্ডা থাকবে। তবে এসবের পাশাপাশি পড়াশোনাও ঠিক রাখতে হবে। কারণ, বাবা-মা ও শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন দেখেন, যেন তারা জীবনে ভালো অবস্থানে পৌঁছায়। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং অন্যান্য দক্ষতা অর্জনের প্রতিও শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে। বক্তব্যের শেষে তিনি শিক্ষার্থীদের জন্য শুভকামনা ও দোয়া জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোছা. মাফরুহা মোস্তারি, সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, ক্লাব অব ম্যাথমেটিক্সের সভাপতি মো. জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাদরুল আনাম।