বুড়িচংয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করেছেন মোঃ খোকন ভূঁইয়া

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১১:১৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১১:১৪:২৩ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা :

কুমিল্লার বুড়িচং উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীদের দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ( ২৩ নভেম্বর) ১০ টায় থেকে এ কার্যক্রম শুরু হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন ফরম চলবে। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহে আগ্রহী প্রার্থীদের দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ করার আহবান জানানো হয়েছে। প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে। এদিকে ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খোকন ভূঁইয়া প্রথম ব্যক্তি হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাছের মুন্সী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম মিন্টু, মানিক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়াসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]