বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলি সং'ঘ'র্ষে একজন নি'হত, আ'হত ৪

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১০:২৮:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১০:৩২:০২ অপরাহ্ন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

 

পিরোজপুরের বেকুটিয়া সেতুর মাঝখানে দুটি মোটরসাইকেল ও একটি মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে শান্ত নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

 

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত (২৫) পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদর রায়ের ছেলে।

 

আহতরা হলেন: কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মোঃ মাহফুজুর রহমান (২৫), একই উপজেলার বাবর মাঝীর ছেলে সুনান মাঝী, সাজিদ (২৩) ও পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন আরোহী কাউখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে আরও তিনজন আহত হওয়ার তথ্য পাওয়া যায়।

 

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। শুরুতে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে বাকি দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরও খুলনায় পাঠানো হয়।

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত অন্য চারজন চিকিৎসাধীন রয়েছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]