জুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১০:২৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১০:২৫:৫৭ অপরাহ্ন
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু। সভায় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সমরজিত সিংহ, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, বিজিবির জুড়ী ক্যাম্প কমান্ডার শাহীল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ (মন্টু), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের একান্ত সচিব নাজমুল ইসলাম, জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এস. এম. জালাল উদ্দীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হারুন রশীদ, দুদকের জুড়ী উপজেলা সভাপতি তাজুল ইসলাম (তারা মিয়া), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ

সম্পাদক মামুনুর রশীদ মামুন, বিএনপি নেতা এম. ইলিয়াছুর রহমান ময়না, হাবিবুর রহমান হাবিব, ইমতিয়াজ গফুর মারুফ, শিক্ষক ইসহাক আলী, সরকারি প্রথম শ্রেণির ঠিকাদার রুশমত আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]