ইবি প্রতিনিধি

ইবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১০:২২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১০:২৮:২৫ অপরাহ্ন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাইবান্ধা জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
 
সোমবার(২৩ নভেম্বর) ১১ টায় টিএসসিসির ১১৬ নাম্বার কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং প্রবীন শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। 
 
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি হাফেজ মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাকসুদা আক্তার এবং সংগঠনটির সাবেক সভাপতি রুহুল আমিন।
 
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, আঞ্চলিক সংগঠনগুলো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং ক্যাম্পাসে বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াতে শেখায়। গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। নবীনরা পড়াশোনা ও গবেষণায় মনোযোগী হয়ে বিশ্ববিদ্যালয় ও নিজ জেলার সুনাম বয়ে আনবে বলে আমি আশা করি।
 
সভাপতির বক্তব্যে হাফেজ ইদ্রিস আলী বলেন, গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়, এটি ক্যাম্পাসে আমাদের শিকড়, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য পরিবার। নতুনের আগমন এবং প্রবীণের বিদায় প্রকৃতির চিরন্তন নিয়ম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলব—আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি কুরআন-সুন্নাহর আলোকে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে তোমাদের মেধা ও মনন দেশ এবং গাইবান্ধার পিছিয়ে পড়া জনপদের কল্যাণে কাজে লাগে। একই সঙ্গে বিদায়ী অগ্রজ ও সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানাই—দায়িত্ব বা ক্যাম্পাস থেকে বিদায় নিলেও সংগঠনের সঙ্গে আত্মিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন যেন অটুট থাকে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]