নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৫:২৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৫:৩০:২৯ অপরাহ্ন
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন নকলা

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। সভায় বক্তব্য দেন নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ, সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, মোবাশ্বের আলী চৌধুরী টুটুন, ৪ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ হক তালুকদার চানমিয়া এবং ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক মোজা। এছাড়া বক্তব্য দেন শেরপুর জেলা মোটরযান মালিক সমিতির কার্যকরী সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক দেলোয়ার হোসেন সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নকলা উপজেলা আমির শরিফুল ইসলাম শরিফ,

উপজেলা এনসিপির আহ্বায়ক বুলবুল, উপজেলা মহিলা বিএনপির আহ্বায়ক আসমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা আঃ ওয়াদুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জুয়া বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অবৈধভাবে গাছ কাটা বন্ধ এবং জলাশয়ে নিষিদ্ধ চায়না বারোয়ারি জালের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। এছাড়া নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রোধে সতর্ক থাকার পাশাপাশি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অটোরিকশা রেখে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি না করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভার শেষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়নমূলক কর্মকান্ড আরও গতিশীল করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]