নিজস্ব প্রতিবেদক
মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাকে হাজির হয়ে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। যেখানে অধিকাংশ প্রতিযোগীকে বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে দেখা গেছে, সেখানে প্রচলিত ধারার বাইরে গিয়ে পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাক বেছে নেন মাহি। আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্বতন্ত্র সাজে বিশ্বমঞ্চে নজর কাড়েন তিনি।
মিস ইউনিভার্সের অন্যতম আকর্ষণীয় পর্ব সুইমস্যুট প্রতিযোগিতা। এ পর্বে প্রতিযোগীরা নিজেদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও শারীরিক সক্ষমতা তুলে ধরেন। তবে এবার পোশাক নির্বাচনে ভিন্ন পথ বেছে নেন বাংলাদেশের প্রতিনিধি।
মাহির পরনে ছিল ফুলহাতা নীল রঙের ফিটিং পোশাক। এর সঙ্গে যুক্ত ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো সাজে ছিল আভিজাত্য ও স্বতন্ত্র নান্দনিকতার ছাপ।
স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সুইমস্যুট পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন মাহি। সেখানে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।
মাহির পোশাক নির্বাচন ও আত্মবিশ্বাসী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন অনেকে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও যে বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও নিজস্ব ভাবনায় বাংলাদেশকে তুলে ধরেন মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়