অ'বৈ'ধ বালু জ'ব্দ,নিলামে বিক্রি,৩ দিনের মধ্যে অপসারনের নির্দেশ

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৩:১১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৩:১৪:১৬ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা চট্টগ্রামের

বোয়ালখালী উপজেলার কালুরঘাট ব্রিজ এলাকায় অবৈধভাবে ডাম্পিং করে রাখা বালু জব্দ করে প্রকাশ্য নিলামে ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেছে উপজেলা প্রশাসন।অভিযানকালে জব্দ করা বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে বিক্রিত বালু আগামী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট স্থান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে বালু অপসারণ করা না হলে পুনরায় নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশিন প্রত্যাশা এবং বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, অবৈধভাবে বালু ডাম্পিং প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]