সেন্টমার্টিনে নি'ষি'দ্ধ মাছ আহরণ, বোটের মাঝির দুই মাসের কা'রা'দ'ণ্ড

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০২:৩৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০২:৪২:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

মনির ইউসুফ এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপন্নপ্রায় হাঙর, ১০টি শাপলাপাতা মাছ ও প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছসহ ২০ জেলেকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২২ নভেম্বর বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ১০ নটিক্যাল মাইল উত্তরে অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।

অভিযানে আটক ২০ জেলের মধ্যে বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। অপর ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উদ্ধার করা হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, সামুদ্রিক পরিবেশ, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]