শাহিদুল ইসলাম, কয়রা উপজেলা প্রতিনিধি:
খুলনার কয়রায় সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১নং আমাদী ইউনিয়নের ভান্ডারপোল ৪নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আমাদী ইউনিয়নের ভান্ডারপোল ৪নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে শনিবার বিকেল ৪টায় উপজেলার ভান্ডারপোল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি
ভান্ডারপোল বাজার থেকে আব্বাজের মোড়, চান্নিরচক শিশু মেলা স্কুল হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ভান্ডারপোল এলাকায় গিয়ে শেষ হয়। পরে আব্বাজের মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আমাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং ১নং আমাদী ইউনিয়নের সার্চ কমিটির অন্যতম সদ্য শেখ মফিজুল ইসলাম, বিএনপির কয়রা উপজেলার নেতা মোঃ আঃ রহমান ঢালী, আমাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোসেন আলী সানা, ১নং আমাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত, বিএনপি নেতা মোঃ শাহিন আলী গাজী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। এ সময় আমাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।