মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি, দুজন নিয়মিত ও বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামি এবং চারজন মাদক
সেবনের অভিযোগে সামারি ট্রায়ালে পাঠানো আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার এসআই (নিঃ) ডি.এম.এ মজিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের ধারা ১৫(৩)) একটি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. নুরুল ইসলাম নয়নকে (৪৭) গ্রেফতার করেন। তিনি ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা গ্রামের মৃত জামশেদ মিয়ার ছেলে। গত ২১ ফেব্রুয়ারি দায়ের হওয়া ওই মামলার (এফআইআর নম্বর-৪, জিআর নম্বর-২১) পর থেকে তিনি পলাতক ছিলেন। অপর এক অভিযানে এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দুলালপুর ইউনিয়নের নাল্লা এলাকা থেকে রবিন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেন।
তিনি নাল্লা গ্রামের মো. মোরশেদের ছেলে। দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের হওয়া গত ২১ অক্টোবরের একটি মামলার (এফআইআর নম্বর-২৬, জিআর নম্বর-২৭৮) এজাহারনামীয় ৬ নম্বর আসামি ছিলেন তিনি। এ ছাড়া এএসআই (নিঃ) মো. নুর-আল-আহসান অভিযান চালিয়ে রামচন্দ্রপুর বাল্লক দক্ষিণ পাড়া এলাকা থেকে মো. তরিফুল ইসলাম ডালিমকে গ্রেফতার করেন। তিনি ওই এলাকার মো. মনু মিয়ার ছেলে। আদালতের জিআর সাজা পরোয়ানা অনুযায়ী, তাঁর বিরুদ্ধে তিন বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। এদিকে পৃথক আরেক অভিযানে এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মো. নুর-আল-আহসান মাদক সেবনের অপরাধে চারজনকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামের মো. মনির হোসেন (৩০), ব্রাহ্মণপাড়ার উত্তর চান্দলা গ্রামের মো. রফিকুল ইসলাম (৪৫) এবং কল্পবাস গ্রামের মো. সৌরভ (২৭) ও মো. সাইফুল ইসলাম (২৬)। সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারের জন্য তাঁদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ওয়ারেন্টভুক্ত ও মাদকসংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত সাতজনকেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।