কাউখালী উপজেলা জামায়াতের ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ

আপলোড সময় : ২২-১১-২০২৬ ১১:৫১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ১১:৫৮:২৫ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কাউখালী উপজেলা জামায়াতের কার্যালয়ে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটিতে আমীর হিসেবে শপথ গ্রহণ করেন অধ্যাপক হুমায়ুন কবির এবং সেক্রেটারি হিসেবে শপথ গ্রহণ করেন মাওলানা মোস্তাফিজুর রহমান। নবগঠিত কমিটির উপজেলা আমীর অধ্যাপক হুমায়ুন কবিরকে শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব। এ ছাড়া অফিস বিভাগের দায়িত্বে মোঃ জামিনুল হক জামিল এবং অর্থ বিভাগের দায়িত্বে মোঃ কামরুল ইসলামসহ মোট ১০টি বিভাগের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ৭ সদস্য বিশিষ্ট মহিলা শূরা সদস্য ও ৮ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ কমিটিও গঠন করা হয়েছে। এদের শপথ বাক্য পাঠ করান নবগঠিত আমীর অধ্যাপক হুমায়ুন কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি জহিরুল হক ও সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক। এ সময় কাউখালী উপজেলার রুকন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]