ফুলবাড়ীতে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন॥

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৭:০৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:০৯:৪১ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় থানার সম্মুখে উপজেলা বিএনপির অ¯’ায়ী কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজুর সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজমুল হক নাজিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ মণ্ডল, মিজানুর রহমান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, পৌর বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক অষ্টিন, উপজেলা শ্রমিক

দলের সাধারণ সম্পাদক আবুল হাসান, মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপি নেতা আবু শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব মাহাবুব আলম মিলন প্রমুখ। উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি তোফায়েল আহম্মেদ এর পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে কেক কেটে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]