রাত ১২টার পর মোটরসাইকেল চলাচল সীমিত করলো এসএমপি

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৬:৫২:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৬:৫২:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জননিরাপত্তা নিশ্চিত করা এবং মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতের নির্দিষ্ট সময়ে মোটরসাইকেল চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নতুন এই নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে।

 

শনিবার (২১ নভেম্বর) এসএমপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নির্ধারিত এই ছয় ঘণ্টা মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে পুলিশের নির্দেশনা অনুসরণ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

 

নির্ধারিত এই ছয় ঘণ্টার মধ্যে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালকদের অবশ্যই যানবাহনের হালনাগাদ কাগজপত্র এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে। মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকল মোটরসাইকেল চালককে এই নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]