কটিয়াদীতে রাস্তা নিয়ে বি'রো'ধে প্রতিপক্ষের হা'ম'লা'য় যুবদল নেতা নি'হ'ত

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৪:৩১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৪:৩৩:৩৬ অপরাহ্ন
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সোহেল মিয়া (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাটরা গাববাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে সোহেল মিয়ার বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় উত্তর বাটরা গাববাড়ি এলাকায় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র (বল্লম) নিয়ে সোহেলের ওপর অতর্কিত
হামলা চালায়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এম এ কুদ্দুস কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি মোবাইল নং-০১৭১৭-৭৮১৬৯৬ তারিখঃ২২/১১/২০২৬ ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]