ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির ধাওয়ায় চোরাকারবারিদের একটি দল কার্টনভর্তি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ফেলে পালিয়ে গেছে। পরে ফেলে যাওয়া কার্টন তল্লাশি করে ৫ হাজার ৭৬০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। শনিবার (২১ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় ভারতের দিক থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল মাথায় কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে চোরাকারবারিরা কার্টনগুলো ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ভারতীয় মোবাইল ফোনের ৫ হাজার ৭৬০ পিস ডিসপ্লে উদ্ধার করা হয়।
জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। শনিবার দুপুরে সরাইলের কালিকচ্ছ এলাকায় অবস্থিত ২৫ বিজিবির সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকসহ প্রায় ১০৭ কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
সব মিলিয়ে জব্দ করা পণ্যের মূল্য ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭১ টাকা। এসব ঘটনায় ২৪ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।