জুড়ীতে ১০৪ পিস ই'য়া'বা'স'হ আ'ট'ক ২

আপলোড সময় : ২২-১১-২০২৬ ১২:০৩:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ১২:০৪:৪১ পূর্বাহ্ন
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে জুড়ী থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খাকটেকা এলাকার দিলীপ দাশের ছেলে দীপক দাশ (২৮) এবং সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন এলাকার মঈন উদ্দিনের ছেলে তানিম হোসেন (২৪)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) সুবীর পাল ও মাজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর ভবানীপুর এলাকায় কলেজ রোডের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন তানিম হোসেনকে তল্লাশি করে তাঁর কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উপজেলার অন্য একটি স্থানে অভিযান চালিয়ে দীপক দাশকে আটক করা হয়। দুইজনের কাছ থেকে সর্বমোট ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়েছে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে আটক দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]