জুড়ীতে ডে'ঙ্গু প্র'তি'রো'ধ ও পরিচ্ছন্নতা অভিযান, চৌমুহনী পরিষ্কারে উপজেলা প্রশাসন

আপলোড সময় : ২১-১১-২০২৬ ১১:৫৩:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ১১:৫৫:৫৫ অপরাহ্ন
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ী উপজেলার চৌমুহনী এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) উপজেলা প্রশাসন, জুড়ীর উদ্যোগে আয়োজিত এ অভিযানে চৌমুহনী এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ জানানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]