মোটরসাইকেলের ধা'ক্কায় মায়ের কোল থেকে ছিটকে ৬ মাসের শিশুর মৃ'ত্যু

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৭:৩১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৭:৩১:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় রিকশা আরোহী নারীর কোল থেকে ছিটকে ছয় মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশুটির নাম সাইফান। সে বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকার মোজাম্মেল হকের ছেলে। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা মোটরসাইকেলসহ চালক ইয়াছিন আরাফাতকে আটক করে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

 

নিহত শিশুর বাবা মোজাম্মেল হক জানান, সাইফান গত ১৫ দিন ধরে ঢাকার মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার হঠাৎ শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রিকশাযোগে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ফরাজীকান্দার ওই পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেপরোয়া গতিতে বের হওয়ার সময় মোটরসাইকেলটি তাদের রিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে শিশু সাইফান মায়ের কোল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু হয়।

 

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জামাল সন্ধ্যায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]