‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা’

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৭:২৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৭:২৪:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সত্যি বলতে, সরকার আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। মনে হচ্ছে, সরকার দ্বিমুখী খেলা খেলছে-একদিকে সংসদে, অন্যদিকে গোপালগঞ্জে। আর সবাই যখন এই রাজনৈতিক খেলায় ব্যস্ত, তখন জনমানস থেকে জুলাইয়ের স্মৃতি ও চেতনা ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে।

 

শনিবার (২১ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, এই খেলায় আমাদের ঘুঁটি হতে অস্বীকার করতে হবে। আমরা আমাদের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না, তাদের আত্মত্যাগ ভুলে যেতে পারি না, কিংবা রাজনৈতিক হিসাব-নিকাষের আড়ালে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে চাপা পড়তে দিতে পারি না।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই কোনও খেলা ছিল না। আমাদের শহীদরা রাজনৈতিক দর-কষাকষির জন্য তাদের জীবন উৎসর্গ করেননি। গণতান্ত্রিক সংগ্রামের আগামী অধ্যায়ের জন্য আমাদের সজাগ, ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকতে হবে। ন্যায়বিচারের লড়াই এখনও শেষ হয়নি। জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]