ডিসেম্বরে ক্যান্সারে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের মৃ'ত্যু হবে: রাশেদ খাঁন

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৬:৪৪:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৬:৪৪:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে শনিবার (২১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

 

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে শামীম ওসমানের বক্তব্যে। শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত এবং এ কারণে শেখ হাসিনা তাকে ডিসেম্বরে দেশে ফিরতে নিষেধ করেছেন বলে দাবি করেছেন। অতীতে শেখ হাসিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরও ছড়িয়েছিল বলে উল্লেখ করেন রাশেদ খাঁন ।

 

তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে কি না। একই সঙ্গে ভবিষ্যতে ওবায়দুল কাদেরসহ অন্য পলাতক নেতারাও শেখ হাসিনার নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরতে পারছেন না বলে দাবি করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

 

রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখতে সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে। এতে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে না ফিরলেও ভবিষ্যতে তার ফেরার সম্ভাবনা নিয়ে দলটির প্রচার অব্যাহত রাখা সম্ভব হবে।

 

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে দেশে না ফিরলে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চাইলে ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে। দলটিকে রাজনৈতিকভাবে ফিরিয়ে আনার কোনো পথও তখন অবশিষ্ট থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]