সাজেকে সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠনের ব'ন্দুকযু'দ্ধ

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৫:১০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৫:১০:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় এ গোলাগুলি চলে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালানোর সময় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় গোলাগুলি হয়।

 

তবে গোলাগুলির এ খবর অস্বীকার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সংগঠনটির দায়িত্বশীল এক সূত্রের দাবি, সাজেক এলাকায় কোথাও গোলাগুলির ঘটনা ঘটেনি। মাচালং এলাকায় তাদের কোনো দলও অবস্থান করছে না। এ সংক্রান্ত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি।

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েক দিন ধরেই সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে কয়েক দফায় গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]