নিজস্ব প্রতিবেদক
এসআরবি-১৩ এর অভিযানে দিনাজপুরের পার্বতীপুরে নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলায় পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, নাশকতাকারী, রাষ্ট্রের প্রচলিত আইন অমান্যকারী ও দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টাকারীদের দমনের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। ২। দিনাজপুরের পার্বতীপুরে নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মোছাঃ মানতাশা আরফিন মেঘলা (৩৪) নামের একজন আসামিকে গ্রেফতার
করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ২০ নভেম্বর ২০২৬ রাতে অভিযান চালিয়ে সৈয়দপুর থানাধীন চাঁদনগর মহল্লা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোছাঃ মানতাশা আরফিন মেঘলা (৩৪) দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন বাবুপাড়া গ্রামের মৃত ডিএম মাসুদুর রহমান এর মেয়ে। আসামি মোছাঃ মানতাশা আরফিন মেঘলা পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৩। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এর চলমান অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২০ নভেম্বর ২০২৬ ইং তারিখ রাত ০২.৩০ ঘটিকায় নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভাস্থ ০৫ নং ওয়ার্ডের চাঁদনগর মহল্লার ভাসানী রোডের হাসিনা মঞ্জিল নামক পাঁচ তলা ভবনের এ-৫ ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মোছাঃ মানতাশা আরফিন মেঘলাকে গ্রেফতার করে। ৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ০৪/০৮/২০২৪ তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় বাদী মোছাঃ মুন্নি সরকার (৩৬) ও তার ছেলে মোঃ আবির নবি
দোয়াদ (১৯) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আহ্বানে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল গেটের সামনে অবস্থান নেয়। সেখানে তারাসহ প্রায় ৪০০ লোক উপস্থিত ছিল। দুপুর ১২.৩০ ঘটিকার সময় এজাহারে বর্ণিত আসামিগণসহ অজ্ঞাতনামা ৬০-৭০ জন আসামি চাপাতি, ছোরা, হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসে। তারা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করা ও প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয়। প্রতিবাদ করলে আসামিরা হত্যার উদ্দেশ্যে সবার ওপর হামলা চালায়। বাদী ও তার ছেলেকে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় আসামিরা বাদীর বসতবাড়িতে গিয়ে ভাংচুর করে এবং মালামাল ও স্বর্ণালংকার লুণ্ঠন করে। পরবর্তীতে বাদী আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে পার্বতীপুর থানায় এসে মামলা দায়ের করেন (মামলা নং-১২)। ৫। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, নাশকতাকারী, রাষ্ট্রের প্রচলিত আইন অমান্যকারী ও দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টাকারীদের
দমনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৩ এর অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত.... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে