এসআরবি-১০ এর পৃথক অ'ভি'যা'নে রাজধানীর গেন্ডারিয়া ও যাত্রাবাড়ী হতে প্রায় ৫ লক্ষ টাকার হিরোইন ও ই'য়া'বা উদ্ধারপূর্বক একজন ছি'ন'তা'ই'কা'রী'স'হ ০৩ জন আ'ট'ক

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০২:৪৫:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০২:৪৭:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

এসআরবি-১০ এর পৃথক অভিযানে রাজধানীর গেন্ডারিয়া ও যাত্রাবাড়ী হতে প্রায় ৫ লক্ষ টাকার হিরোইন ও ইয়াবা উদ্ধারপূর্বক একজন ছিনতাইকারীসহ ০৩ জন আটক।* ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২০ নভেম্বর, ২০২৬ তারিখ ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে এবং যাত্রাবাড়ী থানা এলাকা হতে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এসআরবি-১০। ২। এসআরবি-১০, সদর

কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ২০/১১/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩.২০ ঘটিকায় ঢাকার গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ কড়াইপট্টি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩,৯৩,৩০০/- (তিন লক্ষ তিরানব্বই হাজার তিনশত টাকা) মূল্যের ১,৩১১ (এক হাজার তিনশত এগারো) পুরিয়া হেরোইন এবং ১,০৪,৪০০/- (এক লক্ষ চার হাজার চারশত টাকা) মূল্যের ৩৪৮ (তিনশত আটচল্লিশ) পিস ইয়াবা’সহ দুইজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নাম ১। মোঃ হাবিবুর রহমান (২৮), পিতা- মোঃ আলতাফ হোসেন, সাং- ইন্দুরিয়া, থানা- হিজলা, জেলা- বরিশাল ও ২। মোঃ মনোয়ার হোসেন (২৫), পিতা- ইসমাইল হোসেন, সাং- বুড়ারচর, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৯,২৭০/- (নয় হাজার দুইশত সত্তর টাকা) এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ৩। এছাড়া অপর একটি অভিযানে এসআরবি-১০, সদর কোম্পানির আভিযানিক দলটি অদ্য ২০/১১/২০২৬ তারিখ ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা হতে মোঃ আল আমিন (৩৪), পিতা- মৃত আলম চাঁন, সাং- কাশিপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ নামে একজন ছিনতাইকারীকে স্টিলের তৈরী ছুরিসহ আটক করে। ৪। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হিরোইন ও ইয়াবা ’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক রাজধানীর গেন্ডারিয়া ও যাত্রাবাড়ী ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত

ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর লক্ষ্যে থানায় হস্তান্তর করা হয়েছে। ৫। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]