ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো চ'ক্রে'র দুই মাস্টার এজেন্ট গ্রে'ফ'তা'র, শতাধিক সিম ও ৩ মোবাইল উদ্ধার

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০২:২০:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০২:২০:৩৭ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ক্যাসিনো জুয়ার দুই মাস্টার এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ভুল্লি থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভুল্লি থানার শুকানপুকুর এলাকা থেকে শ্যামল রায় ও জাহিদুর রহমান নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ক্যাসিনো খেলায় ব্যবহৃত একশতটি সিম কার্ড এবং ৩টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিজেরা ক্যাসিনো খেলায় জড়িত থাকার পাশাপাশি অন্যদেরও এ খেলায় প্রভাবিত করে আসছিলেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। ক্যাসিনো খেলায় জড়িয়ে অনেকে আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা থেকে নানা ধরনের অপরাধের সৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]