শেরপুরে নালিতাবাড়ী সী'মা'ন্তে ভারতে অ'বৈ'ধ অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আ'ট'ক করা হয়েছে,

আপলোড সময় : ২১-১১-২০২৬ ১২:৫২:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ১২:৫৩:৫২ পূর্বাহ্ন
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বিজিবির ২০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে যাওয়ার চেষ্টাকালে ছয় ভারতীয় নাগরিককে আটক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরবর্তী সময়ে ভারতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা পুনরায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। আটক ব্যক্তিরা হলেন- আবিদ মুক্তি (২৬), পিতা মঞ্জু মুক্তি; আনোয়ারা (২০), পিতা আনাকুল; নুরজাহান খাতুন, পিতা শেখ রাজা এবং তিন শিশু। শিশুদের মধ্যে আকিব, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮) রয়েছে। বিজিবির

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক ব্যক্তিদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার ডানকুনি পোস্ট অফিস এলাকার মনুহারপুর মল্লিকপাড়া। ময়মনসিংহ ব্যাটালিয়ন

(৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]