মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,
লড়াইলের বিএনপির মিছিলে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), শেরপুর জেলা শাখা। সম্প্রতি নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা এবং উপজেলা কৃষকদলের
সাধারণ সম্পাদক শাহিন নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শেরপুর জেলা জাসাসের আহ্বায়ক এ.কে.এম. এনামুল হক বিপু। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব মো. হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন এবং জেলা জাসাসের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জহুরুল ইসলাম জাপি। এ ছাড়া উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, জাসাসের সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সমর্থক এবং বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা নড়াইলের কালিয়ায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে নিহতদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা। কর্মসূচি থেকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।