বুড়িচংয়ে ফিসারিতে বি'ষ প্রয়োগ করে লক্ষ টাকার মাছ নিধন মৎসচাষীর আহাজারি

আপলোড সময় : ২০-১১-২০২৬ ১১:৫৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ১২:০১:২১ পূর্বাহ্ন
বুড়িচং কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বুড়িচংয়ের নিমসার পাঁচকিত্তা গ্রামে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় অজ্ঞাতনামা বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছ চাষী সেলিম আহমেদ (৬০)। জানা যায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা প্রায় ৪০ শতাংশের বিশাল প্রজেক্টে কীটনাশক ছড়িয়ে দেয়। এতে সকাল হতেই সব মাছ মরে পানিতে ভেসে উঠে। পুকুরে দেশী-বিদেশি প্রজাতির প্রায় ৮-১০ লাখ টাকার মাছ ছিলো। সকালে মাছ নিধনের এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন পুকুরের মালিক সেলিম আহমেদ। মানসিকভাবে ভেঙে পড়ে কান্না জড়িত কণ্ঠে প্রজেক্টের মালিক সেলিম আহমেদ বলেন, বিগত ৫-৬ বছর যাবৎ আমার অর্থ, ঘাম-শ্রম, স্বপ্ন সবকিছুই ছিলো এই মাছের প্রজেক্টটি। গতকাল রাতে মাছের খাবার দিয়েছি সবকিছুই ঠিক ছিলো কিন্তু পরদিন সকালে দেখি আমার পুকুরের সব মাছ মরে পঁচে ভেসে উঠেছে। এই দৃশ্য আমি কিভাবে সহ্য করবো? পূর্ব শত্রুতা থেকেই আমার উপর এ জুলুম করা হয়েছে।

আমি প্রশাসন, সমাজ ও স্থানীয় সংসদ সদস্যদের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এদিকে গোপনে বিষ প্রয়োগের এ ঘটনায় হতবাক পুরো এলাকাবাসী। সকাল থেকেই গ্রামবাসী পুকুরে ভেসে উঠা পচাঁ মাছগুলো দেখতে যান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন নেক্কারজনক ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহ আলম বলেন, সাম্প্রতিক সময়ে অত্র এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে। কিছু দিন আগেও বেশ কয়েকবার বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি, কিশোর গ্যাংয়ের মামলা ও বাড়িতে চুরি- ছিনতাই ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় এ এলাকায় দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর প্রয়োজন। এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা ( ওসি) লুৎফর রহমান বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনাটির লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি জানার পরপরই আমি সরে জমিনে ফোর্স পাঠিয়েছি। আসামীদের ধরতে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]