বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি ব'ন্দী

আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:৩২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৩৫:০৯ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছেন। ৬৫০ জনের ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে কারাগারটিতে বন্দীর সংখ্যা প্রায় ১ হাজার ৪০০। অর্থাৎ ধারণক্ষমতার তুলনায় ১১৫ শতাংশ বেশি বন্দী রয়েছেন সেখানে। এতে কারাগারের আবাসন ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হয়েছে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবু ইউসুফ জানান, গত কয়েক দিনে কারাগারে বন্দীর সংখ্যা বেড়েছে। এতে চাপ তৈরি হলেও বন্দীদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তাঁরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]