মির্জাগঞ্জে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ্‌যাপন

আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:১১:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:১৩:৫৫ অপরাহ্ন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি

আহসানুল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সী ও উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তাঁর রাজনৈতিক জীবন ও নেতৃত্ব নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতারা। পরে জন্মদিনের কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন নেতাকর্মীরা। অনুষ্ঠানের শেষপর্বে তারেক

রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]