কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের উদ্যোগে ‘আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৫:৫৮:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৬:০১:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

‘নেত্রকোণার কেন্দুয়ার সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লোকজ সাহিত্য আসর এর উদ্যোগে বিশ্ব শিশু দিবস-২০২৬ উপলক্ষে ‘আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক। প্রেসক্লাব সদস্য রুকন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি, চারণ সাংবাদিক ও দৈনিক সমকালের প্রতিনিধি বাবু সমরেন্দ্র বিশ্বশর্মা। আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকি, প্রেসক্লাব সদস্য মাজহারুল ইসলাম ভূঁইয়া উজ্জ্বল এবং কবি ও সাংবাদিক সালাহ উদ্দিন সালাম। এ সময় আরও বক্তব্য দেন কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য কোহিনুর আলম, সাংবাদিক মহিউদ্দিন সরকারসহ স্থানীয় সাংবাদিক, সাহিত্য ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিরা। বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শিশুদের সুষ্ঠু বিকাশ, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

শিশুদের জন্য নিরাপদ, আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা। বক্তারা আরও বলেন, একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এ ক্ষেত্রে স্থানীয় সাহিত্য-সংস্কৃতিচর্চা শিশুদের মননশীলতা ও দেশীয় ঐতিহ্যের প্রতি আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভায় বিশ্ব শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]