রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি,
আইয়ুব চৌধুরী রাঙামাটির রাজস্থলী বাজার কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধধর্মাবলম্বীদের ৪৮তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, পঞ্চশীল গ্রহণ, ধর্মদেশনা ও ভিক্ষুসংঘের উদ্দেশ্যে চীবর উৎসর্গের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু)। চুশাক পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ কিত্তিমা মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্য, জনপ্রতিনিধি, বৌদ্ধ ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান সদ্ধর্মালোচক হিসেবে ধর্মদেশনা দেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ও চান্দগাঁও সার্বজনীন শাক্যমনি বিহারের অধ্যক্ষ ভদন্ত মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষু। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শ্রদ্ধাশংকর। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পরিত্রাণ পাঠ, পুষ্পপূজা, বুদ্ধপূজা, পতাকা উত্তোলন, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, ধর্মদেশনা ও পিণ্ডদান। ধর্মসভা শেষে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে ভিক্ষুসংঘের উদ্দেশ্যে চীবর উৎসর্গ করা হয়। সন্ধ্যায় ফানুস বাতি উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। উৎসবে শত শত বৌদ্ধ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় আয়োজন থেকে বুদ্ধের অহিংসা, শান্তি, মৈত্রী ও মানবকল্যাণের বাণী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বর্ষাব্রত পালনের সমাপ্তি ও প্রবারণা পূর্ণিমার পর বৌদ্ধধর্মাবলম্বীরা কঠিন চীবর দান উৎসব পালন করেন। ভিক্ষুসংঘকে চীবর দানের মধ্য দিয়ে পুণ্য অর্জন এবং বুদ্ধের শান্তি, মৈত্রী ও মানবকল্যাণের আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন ধর্মপ্রাণ অনুসারীরা।