নাশকতার উদ্দেশ্যেই চট্টগ্রামে পুলিশের পিকআপ চু'রি, গ্রেপ্তার ১

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:১১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:১১:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে টহল পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনায় নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে গাড়িটি চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ এসব তথ্য জানায়। এর আগে বুধবার রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় কর্ণফুলী থানার ফকিরনিরহাট এলাকা থেকে চুরি হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, বুধবার বেলা পৌনে তিনটার দিকে নগরের হালিশহর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়ক থেকে পিকআপ ভ্যানটি চুরি হয়। ওই সময় হালিশহর থানার তিন পুলিশ সদস্য গাড়িটি নিয়ে টহলে ছিলেন। দুপুরে তারা পিকআপটি সড়কের পাশে রেখে কাছের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। ফিরে এসে গাড়িটি আর খুঁজে পাননি।

 

পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যাচ্ছেন। ফুটেজে গাড়ি চুরির কৌশলও ধরা পড়ে। পুলিশ জানায়, ওই ব্যক্তি নকল চাবি ব্যবহার করে পিকআপটি চালিয়ে নিয়ে যান।

 

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, গাড়িটি উদ্ধারের পর চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা শুরু হয়। এর ধারাবাহিকতায় দেওয়ানহাট এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন এবং এ ঘটনায় আরও কয়েকজনের নাম প্রকাশ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]