রিয়াদে ক্ষে'পণা'স্ত্র হা'ম'লা, ক্ষ'তিগ্র'স্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৭:৪৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৭:৪৪:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ইয়েমেনের হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ৮০ তলা ভবনটিতে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

 

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে রিয়াদে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দেওয়া হয়।

 

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করেছে সৌদি সামরিক বাহিনী। প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভবনটির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

৩৮৫ মিটার উচ্চতার পিআইএফ টাওয়ারটি রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের সবচেয়ে উঁচু ভবন। সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর এবং তেলনির্ভরতা কমানোর পরিকল্পনার অন্যতম প্রতীক হিসেবে পরিচিত ভবনটিতে দেশটির সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর অবস্থিত। ৯০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ ব্যবস্থাপনাকারী এই তহবিলের চেয়ারম্যান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

 

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেন সীমান্ত থেকে ছোড়া আরও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। রিয়াদে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করার দাবি করেছে জোট।

 

ইয়েমেনের সংঘাত ২০২২ সালের যুদ্ধবিরতির পর অনেকটা স্তিমিত হয়ে এলেও গত গ্রীষ্মে নতুন করে লড়াই শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখের বেশি মানুষ।

 

অন্যদিকে, বৃহস্পতিবার রিয়াদে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৈঠকে সামরিক সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]