এবার সাইফ আলি খানকে প্রা'ণনা'শের হু'ম'কি

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৬:৩৫:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৬:৩৫:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বেশ কয়েকদিন ধরেই একের পর এক বলিউড তারকা প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অভিনেতা সাইফ আলি খানের নাম। সংবাদ সংস্থা আইএএনএস এ তথ্য জানিয়েছে।

 

সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সাইফের কাছে ফোন এসেছে ২০২৪ সালে বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক অভিযুক্ত জিশান আখতারের কাছ থেকে।

 

ইতোমধ্যেই এ ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

 

পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, হুমকি আদৌ জিশান আখতার দিয়েছে, নাকি অন্য কেউ তার নাম ব্যবহার করে এই ধরনের কাজ করছে, তা খতিয়ে দেখছে পুলিশ। চলতি মাসের শুরুতে অভিনেতা তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানা হুমকি পাওয়ার পরে সাইফের কাছেও আসে হুমকির ফোন।

 

সেই ঘটনার সূত্র ধরে পুলিশ বেঙ্গালুরুর ৩০ বছর বয়সী আইআইটি স্নাতক বৈভব মিশ্রাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হুমকি দেওয়ার জন্য এআই ব্যবহারের অভিযোগও রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এই হুমকিগুলো দিয়েছিলেন।

 

পুলিশের তদন্তে জানা গেছে, কোনও অপরাধী চক্রের সঙ্গে মিশ্রার কোনও যোগসূত্র ছিল না। একের পর এক হুমকির ফোন, মেসেজ ও ই-মেইল পাওয়ায় ইতোমধ্যেই বেশ কয়েকজন বলিউড অভিনেতার জন্য বাড়তি সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এদিকে, ২০২৫ সালের জানুয়ারিতে নিজ বাড়িতেই সাইফের ওপর হামলা হয়েছিল। তাকে বারবার ছুরির আঘাত করা হয়। এরপরেই অভিনেতাকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। পিঠ ও গলায় গুরুতর আঘাত পেয়েছিলেন অভিনেতা। অস্ত্রোপচার হয়েছিল প্রায় ৬ ঘণ্টার। দেড় বছর পরে আবারো সাইফকে হুমকি দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই দুশ্চিন্তায় তার ভক্তরা।

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]