বাংলাদেশের মানুষ গু'ম-খু'ন, অ'গ্নিস'ন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতি চান না: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৬:৩২:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৬:৩২:৪৩ অপরাহ্ন

একরামুল হক একরাম, লালমনিরহাট প্রতিনিধিঃ

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে। যাতে করে তারা আর ভবিষ্যতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

 

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মন্ডলেরহাটে মডেল খাল খনন কাজ উদ্বোধন শেষে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জনসভায় ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনসহ স্থানীয় দলীয় নেতাকর্মী বক্তব্য দেন।

 

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই সন্ত্রাসী গ্রুপটি জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৭ বছর এই দেশ জোর করে শাসন করেছিল।

 

তিনি বলেন, ১৭ বছর তারা জনগণের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো নির্বাচনে ফিরে পেতে চায় না বাংলাদেশের মানুষ। যারা নিশিরাতে নির্বাচন করেছিল, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

 

তারেক রহমান বলেন, ১৭ বছর ক্ষমতা দখল করে থেকেও কেন তারা তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কেন তারা এই এলাকায় গ্যাসলাইন আনেনি? কেন এই এলাকায় ইপিজেড স্থাপন করেনি? এই প্রশ্ন আমার ও আপনাদেরও। কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে সেটা হচ্ছে তাদের প্রভু!

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]