সিলেটে দাঁড়িয়ে থাকা ৪ বাসে আ'গু'ন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৬:১৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৬:১৪:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল’কলেজ) এলাকায় এ ঘটনা ঘটে। 

 

পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে সিলেট ল’কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়। বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত বলে জানা গেছে।

 

স্থানীয় বাসিন্দারা বাসে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]