নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের করা একটি ফৌজদারি মামলার নথিতে নাম রয়েছে মোছাঃ মরিয়ম আক্তার (ইকো)-এর। একই ব্যক্তিকে ঘিরে প্রতারণা, অর্থ লেনদেন, অতিরিক্ত অর্থ দাবি, প্রাণনাশের হুমকি এবং কথিত হানিট্রাপের অভিযোগও সামনে এসেছে। পাশাপাশি রূপায়ণ গ্রুপে তাঁর কর্মসংস্থান এবং মাসিক তিন লাখ টাকা বেতন পাওয়ার বিষয়ে দাবি উঠেছে। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
আদালতে দাখিল করা অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একটি সি.আর. মামলায় মরিয়ম আক্তারের নাম ৩৫ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৬, ৩০৭ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন এবং অস্ত্র আইনের কয়েকটি ধারা উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার রসুলবাগ এলাকায় শাহীন হোটেলের সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বাদী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন বলে মামলার আরজিতে উল্লেখ রয়েছে।
তবে মামলায় নাম থাকা মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। মরিয়ম আক্তারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় বা তাঁর বক্তব্য পাওয়া না গেলে তাঁকে অপরাধী হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই।
হানিট্রাপ ও অর্থ লেনদেনের অভিযোগ এদিকে ১৮ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে সংবাদ পাঠিকা মরিয়ম আক্তার (ইকো)-এর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, অতিরিক্ত অর্থ দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগের কথা তুলে ধরা হয়। ওই প্রতিবেদনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীর আদালতে দাখিল করা আবেদনের তথ্য উল্লেখ করা হয়েছিল।
অভিযোগকারী পক্ষের দাবি, ব্যক্তিগত সম্পর্ক ও বিশ্বাসের সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে অর্থ নেওয়া হয়। পরবর্তীতে পাওনা অর্থ ফেরত চাইলে হুমকি ও হয়রানির ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতে আইনি প্রতিকার চাওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
অন্যদিকে, বিভিন্ন ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগকে ঘিরে কথিত হানিট্রাপের বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং তদন্তের ফলাফল ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়।
রূপায়ণ গ্রুপ থেকে মাসিক ৩ লাখ টাকা মাসোহারা - খুটির জোর কোথায় ?
সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি হলো, মরিয়ম আক্তার (ইকো) রূপায়ণ গ্রুপের মালিকানাধীন এশিয়ান টিভির সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত ছিলেন কিন্তু নানান বিতর্কের জন্য সে চাকরিচ্যুত হয়ে যায় পরবর্তীতে রূপায়ণ গ্রুপের মালিক মকুলকে মান সম্মান হারানোর ভয় দেখিয়ে কোন কর্ম না করেই মাসিক ৩ লক্ষ টাকা মাসোহারা নেই। যেখানে এশিয়ান টিভির কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে গড়িমসি করতে হয় আর সেখানে এই ব্ল্যাক মেইলারকে এত টাকা দেওয়ার কারন কি? এশিয়ান টিভির নাম প্রকাশে অনিচ্ছুক একজন পদস্থ কর্মকর্তা জানায়,আমাদের সিইওর বেতন মাসিক ২ লাখ টাকার নিচে আর সেখানে তার মত নিচু শ্রেণির একজন
চাকরিচ্যুত সংবাদ পাঠিকাকে কি কারনে এত টাকা দেওয়া হয়? প্রতিমাসে টাকা পেয়ে অহংকার করে টাকার ছবিসহ ফেসবুকে পোস্ট দেয়। তার মত প্রতারকের খুটির জোর কোথায়?