স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া রোয়াইলবাড়ী ইউনিয়নের দিঘর সহিলাটি ফিসারির পানি নিষ্কাশনের কারণে বছরের পর বছর জলাবদ্ধতা ও ফসলহানির অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। এতে প্রায় ১০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাঁদের। এ সমস্যা থেকে স্থায়ী প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী জমির মালিক ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার রোয়াইলবাড়ী দিঘল ও সহিলাটি এলাকায় আবেদনের প্রেক্ষিতে তদন্ত করেন উপজেলা প্রশাসন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের আমতলা দিগর মৌজায় অবস্থিত পাঁচটি ফিসারির মালিক সবুজ মিয়া, ছোটন মিয়া, মো. সোহেল, মো. লিটন মিয়া ও মো. আনজু মিয়া তাঁদের ফিসারির পানি মেশিনের সাহায্যে নিষ্কাশন করেন।
এতে আশপাশের কৃষিজমিতে পানি জমে প্রায় ১০ একর জমির ফসল নষ্ট হচ্ছে। কয়েক বছর ধরে এ সমস্যা চললেও বারবার নিষেধ করার পরও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেছেন কৃষকরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা এবং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের প্রশাসক রহিমা আক্তার। তদন্ত শেষে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জন্য জমির মালিকদের প্রয়োজনীয় জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। অন্যদিকে ফিসারি মালিকরা ড্রেন নির্মাণের যাবতীয় ব্যয় বহন করবেন এবং ড্রেন নির্মাণের
জন্য যে পরিমাণ জমি ব্যবহার করা হবে, সেই জমির আনুমানিক বার্ষিক ফসলের মূল্য ক্ষতিপূরণ হিসেবে দেবেন বলে প্রস্তাব করা হয়। স্থানীয় কৃষকদের প্রত্যাশা, প্রশাসনের উদ্যোগে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে উঠলে দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধান হবে এবং তাঁরা নির্বিঘ্নে চাষাবাদ করতে পারবেন।