২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১১:৩৯:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১১:৪২:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হিসেবে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর)

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে মুসলিম ও খ্রিষ্টান—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়বে। তবে খ্রিষ্টানদের তুলনায় মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির হার হবে বেশি। ফলে একপর্যায়ে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হিসেবে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যাবে ইসলাম। ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে এ গবেষণা প্রতিবেদন তৈরি করেছে পিউ। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার পরিবর্তন ও বিস্তারের ওপর ভিত্তি করে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বী ও কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন—এমন মানুষ। গবেষণাটি পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের অংশ। বিশ্বে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের উদ্দেশ্য। তবে পিউ জানিয়েছে, এ পূর্বাভাসের অর্থ এই নয় যে ভবিষ্যতে পৃথিবীতে কী কী পরিবর্তন ঘটবে, তার সবকিছুই আগাম নির্ধারণ করা সম্ভব। আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধসহ বিভিন্ন ঘটনা মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে। বেশি সন্তান জন্মদান প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বিশ্বের অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় বেশি। এটিই মুসলিম জনগোষ্ঠী দ্রুত বেড়ে ওঠার অন্যতম কারণ।

পিউ’র হিসাবে, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে খ্রিষ্টানদের সন্তান জন্মদানের হার দ্বিতীয় সর্বোচ্চ। জনসংখ্যা স্থিতিশীল রাখতে সাধারণত একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]