সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাশ

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০১:২২:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০১:২৩:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ছাদসহ বিভিন্ন উপযুক্ত জায়গায় দ্রুত সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল বসানোর কাজ এগিয়ে নিতে জাতীয় সংসদে পাশ হয়েছে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে বুধবার (১৮ নভেম্বর) কণ্ঠভোটে বিলটি পাশ হয়। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর পক্ষে বিলটি পাশের প্রস্তাব করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিলটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিলের ওপর আলোচনা করতে গিয়ে কয়েকজন সংসদ সদস্য ক্রয়পদ্ধতির স্বচ্ছতা, আইনি সুরক্ষা, কৃষিজমির নিরাপত্তা এবং নীতি পরিষদে বিশেষজ্ঞ রাখার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও সংশোধনী দেন।

বিশেষ করে, উন্মুক্ত দরপত্র এড়িয়ে গেলে প্রকল্পের খরচ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন কোনো কোনো সদস্য। এ ছাড়া কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করা এবং সৌরবিদ্যুতের খরচ ও প্যানেলের ধরন সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরার তাগিদ দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]